রবির পর্ষদ সভা ৮ মে

৩ মে, ২০২৩ ১১:৪২  

আগামী ৮ মে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পর্ষদ সভা। ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটে সভা অনুষ্ঠানের এই খবর দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

প্রসঙ্গত, গত বছর শেষে রবি আজিয়াটা আয় করেছে ৮ হাজার ৫৮৬ কোটি টাকা। আগের বছরের তুলনায় এ ক্ষেত্রে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রাজস্ব আয়ে এ প্রবৃদ্ধির পরও খুব বেশি মুনাফা করতে পারেনি। মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে দেড় শতাংশের মতো। কোম্পানির আয় থেকে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে সেটিই কোম্পানির প্রকৃত মুনাফা।

এদিকে মুনাফা ও লভ্যাংশ বাড়লেও শেয়ারবাজারে রবি আজিয়াটার শেয়ারের দাম বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। বর্তমানে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ৩০ টাকা। গত বছরের আগস্ট থেকে এ দামে আটকে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল কোম্পানি রবি আজিয়াটার শেয়ার।